টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০৯:১৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৯:১৫





বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুফিজুল ইসলাম (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়াপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত ইয়াবা ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার লাল মিয়ার ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল টেকনাফ মহেশখালিয়া পাড়ায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মুফিজুল ইসলাম নামের এক ইয়াবা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় পাঁচ হাজার পিস ইয়াবা, পাঁচটি দেশি এলজি ও ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, মৃতদেহটি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে সাতটি মামলা রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী