মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হতে হবে: প্রধান বিচারপতি

কুমিল্লা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৯:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:১২

কুমিল্লায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

কুমিল্লায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বাড়ছে। সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না। এর জন্য দায়ী অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকট।

বৃহস্পতিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

মামলার সংখ্যা কমানোর ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ বিচারক ও আইনজীবীদের আরও আন্তরিক হতে হবে। আদালত তার কর্মঘণ্টা পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলায় বার বার শুনানি চাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বার ও বেঞ্চ সহযোগিতামূলকভাবে এগিয়ে না এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কুমিল্লা-৬ আসনের এম পি আ ক ম বাহাউদ্দিন বাহার। বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আবুল হাশেম খান। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন,দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর দেশের ৬৪টি জেলার আদালতগুলোতে বিচার কাজ গতিময় করে তুলতে বিচারক নিয়োগ, এজলাস ও জনবল সংকট দূর করেছেন।

কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে তিনি বলেন, কুমিল্লা বিভাগের প্ল্যান হয়ে গেছে। কিছু কারণে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। তবে কথা দিলাম কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী