‘ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি’

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৩

বক্তব্য রাখেন ড. মশিউর রহমান রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শিক্ষার অগ্রসরে কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য। জাতির উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে এ বিষয়ে কারও দ্বিমত পোষণের কোনও সুযোগ নেই।’

শনিবার (২৭ অক্টোবর) কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা। এসময় দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, সাবেক সচিব গোপাল চন্দ্র সেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শামসুল হক, সাবেক শিল্প সচিব দেওয়ান জাকির হোসেন, যুগ্ম-সচিব মো. আবদুস সাত্তার, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক ডিজি আবদুর রশিদ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের