আদালতের মাধ্যমে সাজা পাওয়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বরিবার (২৮ অক্টোবর) দুপুরে বান্দরবানের লামায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ইসি সচিব। এসময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, আলীকদম জোনের নির্বাচন কর্মকর্তা ফখরুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর এ জান্নাত রুমি, জেলা নির্বাচন অফিসার রেজাউল করীম প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা পৌরসভার ৯টি ও লামা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে প্রথম পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ এ বিতরণ প্রক্রিয়া চলবে।








