রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১১:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১২:০০

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছেছে মিয়ানমারের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় তারা।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করেন এবং নির্যাতিত কিছু  রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। দুপুর একটার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়েরের।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধি দলটি মঙ্গলবার (৩০ অক্টোবর) বাংলাদেশে এসেছে। আজ বুধবার সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কুতুপালং পৌঁছায়। এসময় ক্যাম্পে অবস্থানরত কিছু সংখ্যক রোহিঙ্গার সঙ্গে কথা বলবেন তারা। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

প্রসঙ্গত,  মঙ্গলবার মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে মিয়ানমারের প্রতিনিধি দলটি  ঢাকায় আসে। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারের সর্বশেষ প্রস্তুতি বিষয়টি উঠে আসে। বৈঠকে আগামী নভেম্বরের শুরুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের