প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ সোলার প্যানেল এবং সদর ও টেকনাফ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য রামুতে নবনির্মিত ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স ভবন উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর গণভবন থেকে এসব করেন।
এছাড়াও বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৩২১টি উন্নয়ন প্রকল্প এবং ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে কক্সবাজারের প্রকল্পগুলো উদ্বোধন করেন।
এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে প্রকল্পগুলোর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ র্যালি বের করা হয়। অতিরিক্তি জেলা প্রশাসক মো.মাহিদুর রহমানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








