সাত মাস আগে নিখোঁজ মনিকা বড়ুয়াকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ নভেম্বর ২০১৮, ২০:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:২৭

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সংবাদ সম্মেলন করছেন

সাত মাস আগে চট্টগ্রাম থেকে নিখোঁজ গানের শিক্ষক মনিকা বড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিকেলে সাতক্ষীরা জেলার বর্ডার এলাকা থেকে মনিকা বড়ুয়াকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৮নভেম্বর)  সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আমেনা বেগম বলেন, অপহরণ নয় মনিকা বড়ুয়া স্বেচ্ছায় ভারতে চলে গিয়েছিল। 

 মনিকা বড়ুয়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া স্ত্রী। দুই মেয়ের জননী মনিকা নগরীর কাতালগঞ্জের লিটল জুয়েলস স্কুলে গান শেখাতেন। তার বড় মেয়ে নগরীর একটি কলেজে একাদশ শ্রেণিতে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।

আমেনা বেগম বলেন, অপহৃতের মেয়ের সূত্রে আমরা জানতে পারি মনিকা বড়ুয়া ভারতে অবস্থান করছেন। সেই সূত্র ধরেই আমরা গত ৪ নভেম্বর  সকালে ভারতীয় নাগরিক কমলেশ কুমার মল্লিককে ঢাকার ধানমন্ডি ৩২ এলাকা থেকে গ্রেফতার করি। তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই মনিকা বড়ুয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ছিল ভারতীয় নাগরিক কমলেশ কুমারের। কমলেশ ভারত থেকে বাংলাদেশে পণ্য আনা নেওয়ার ব্যবসা করতেন। পরিচয় থেকে তারা দুজন এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলে গত ১২ এপ্রিল কমলেশ নিজে এসে চট্টগ্রাম থেকে মনিকা বড়ুয়াকে শ্যামলী বাসে করে বেনোপোল সীমান্তে নিয়ে যায়। তারপর অবৈধভাবে ভারতে ঢুকে। তারা দুজন মন্দিরে গিয়ে বিয়ে করে বলে জানায়। এরপর মনিকার ভারতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজ তৈরি করে তার নিজের নাম বদলে রাখেন অনামিকা মল্লিক। 

প্রসঙ্গত, চলতি বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম নগরীতে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মনিকা (৪৫)। তার স্বামী দেবাশীষ বড়ুয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রথমে। পরে তা অপহরণের মামলায় রূপান্তর ঘটলেও তার সন্ধান বের করতে পারেনি পুলিশ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী