ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ৮১ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:০৪

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৮১ জন। গত শুক্রবার (৯ নভেম্বর) থেকে রবিবার পর্যন্ত ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন তারা। ৬ আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সর্বোচ্চ ২৪ জন প্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সর্বনিম্ন ৭ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। তারা হলেন– আসনটির বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী, প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থবিষয়ক সম্পাদক আলহাজ মো. নাজির মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এম.এ করিম, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষেদের নাসিরনগর উপজেলা সাধারণ সম্পাদক আদেশ চন্দ্র দেব, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এমবি কানিজ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, আওয়ামী প্রজন্মলীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. ইখতেশামুল কামাল ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাখেশ চন্দ্র সরকার।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

এ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী। তারা হলেন– সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ দুলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ তানবীর হোসেন কাউছার, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া, যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সী, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আনিছুর রহমান, সাবেক যুগ্ম-সচিব ফরহাদ রহমান মাক্কী,  কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেত্রী সাদেকা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)

এ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী। তারা হলেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম, সাবেক সচিব মিজানুর রহমান, সাবেক পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন লিমন, মো. শামসুদ্দোহা, জহিরুল ইসলাম রতন ও মোছা. আসমা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন– বর্তমান সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহ আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ণ সাহা মণি, যুবলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল কুমার রায়, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুল হক, অ্যাডভোকেট আবু আমজাদ, অ্যাডভোকেট আলমগীর, জি এইচ এম কাজল।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৪ জন প্রার্থী। তারা হলেন– বর্তমান সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমবায় ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদস্য জাকির হোসেন, মো. সাঈফুর রহমান, কবির আহমেদ ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম টিপু, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার শিউলি, ইতালি ও সুইডেন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সিরাজরুল হক রানা, আওয়ামী লীগ সমর্থক খন্দকার এনামুল নাছির, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলামিনুল হক ও মাঈন উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম জাকারিয়া, রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ আবুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক জহির উদ্দিন সিদ্দিক টিটু, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদা মুত্তাকিমা এবং কেন্দ্রীয় যুব মহিলালীগের পরিবেশ বিষয়ক সম্পাদক তাহরিমা হক সুক্তি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)

এ আসনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন– বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা কামাল।

বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কেনার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বড় দলে অনেকেই প্রার্থী হতে পারেন। যাচাই-বাছাই শেষে দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের