মানিকগঞ্জ-১: দুই দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০৬:৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৬:৪৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানকিগঞ্জ-১ আসনের প্রার্থী হতে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বেশ কয়েক জন হেভিওয়েট রাজনীতিবিদ মনোনয়নপত্র কিনেছেন। যে ১৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক এক মন্ত্রীর কন্যা, সাবেক মহাসচিবের দুই পুত্রসহ আট জন এবং আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপসিহ ৯ জন। মানিকগঞ্জ-১: দুই দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও সাবেক ক্রিকেটার এএম নাঈমুর রহমান র্দুজয়, সাবেক এমপি বিএম আনোয়ারুল হক, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দনি মাহমুদ (এসএম জাহদি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও মানকিগঞ্জ পৌর কাউন্সিলর সুভাষ সরকার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আফতাব খন্দকার রনি, বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. শফকিুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বাংলাদেশ যুব আইনজীবী পরিষদের সাবেক সভাপতি মোস্তাফজিুর রহমান কাদরি এবং ড. আশিকুর রহমান।

নির্বাচনি এই আসনে বিএনপির মনোনয়ন পত্র কিনেছেন দলটির সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা আফরোজা খান রিতা। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদষ্টো ও জেলা বিএনপির সভাপতি। বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী দলটির সাবেক মহাসচবি ও চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র অ্যাডভোকটে খোন্দকার আব্দুল হামিদ ডাবলু। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি। তার ভাই ড. খোন্দকার আকবর হোসেন বাবলুও মনোনয়ন প্রত্যাশী। তিনি জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক।

তারা ছাড়াও বিএনপির মনোনয়নপত্র কিনেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক এসএ কবীর জিন্নাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফকিুল ইসলাম শফিক, ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতির নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব হোসনে মহব্বতের স্ত্রী বিএনপি নেত্রী খোন্দকার আতিকা রহমান।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী