নির্বাচন বানচালের জন্যই আগুন সন্ত্রাস করেছে বিএনপি: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৩:৪২আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৩:৫৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচন বানচাল করার জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুন সন্ত্রাস করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস। হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে কীভাবে ধ্বংসযজ্ঞ করেছে এবং পুড়িয়েছে তা আপনারা দেখেছেন। বিএনপির এ কার্যকলাপ ২০১৪ সালের আগুন সন্ত্রাসের দৃশ্যগুলো মনে করিয়ে দেয়।’

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে তিনি কসবা উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম