টেকনাফে বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ০৯:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৩২

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ও ২১ মামলার আসামি নিহত হয়েছে। তার নাম জিয়াউর রহমান জিয়া (৩৮)। রবিবার (২৫ নভেম্বর) ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, জিয়া টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া মোহাম্মদ ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মাদক ও একটি অস্ত্রসহ ২১ মামলা রয়েছে এবং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এসআই শরীফুল, মহাদি ও চটন দাস। 
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, জিয়ার স্বীকারোক্তি অনুযায়ী মেরিন ড্রাইভ সড়কে অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র, তিনটি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 
ওসি আরও বলেন, ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়া নিহত হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ২১টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের