জামাই-শ্বশুরের মনোনয়ন বিরোধ, অবরুদ্ধ মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৪:০১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:১৩

রাস্তা অবরোধ করে বিক্ষোভ মনোনয়ন নিয়ে বিরোধের জেরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে তার শ্বশুর দলের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধার কর্মী-সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে দেন। 

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এক ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন জিয়াউল মৃধার সমর্থকরা।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ জিয়ার সমর্থক কাজী রিপন, মোহাম্মদ আলী,রফিকুল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধার পরিবর্তে তার মেয়ের জামাতা রেজাউল ইসলাম ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মহাজোটের মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বর্তমান  এমপিকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় এমপি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘মাছ যেমন পানির মধ্যে থাকে, আমিও জনগণের মধ্যে সেভাবে মিশে আছি। সরাইলের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমি যে উন্নয়ন করেছি। অতীতের সবার উন্নয়ন যোগ করলেও তা হবে না। সরাইল ও আশুগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছে কাজেই এই আসনে বর্হিরাগত কারও স্থান হবে না। আশা করবো পল্লীবন্ধু হুসেইন মোহম্মদ এরশাদ সাহেবের শুভ বৃদ্ধির উদয় হবে। সেইসঙ্গে মনোনয়ন আমাকে ফিরিয়ে দেওয়া হবে। আর যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন ঘোষণা করা হবে।’

রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরে নেতাকর্মীদের মহাসড়ক থেকে ফিরিয়ে নিয়ে যান তিনি। তবে মহাসড়ক অবরোধ সৃষ্টি করায় রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরেয় যান চলাচল স্বাভাবিক করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের