উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৮:১৩

খাগড়াছড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে বিএনপির তিনজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন শহিদুল ইসলাম ভূঁইয়া, তার আপন চাচা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

জানা গেছে, চাচা ওয়াদুদ ভূঁইয়ার সাজা স্থগিতের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন ভাইপো শহিদুল ইসলাম। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন শহিদুল ইসলাম।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম