বদির গাড়িতে গুলির ঘটনায় মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

আবদুর রহমান বদি বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলির ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে বদির ড্রাইভার মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে বিএনপি নেতাসহ তিন জনের নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন— মোহাম্মদ আবদুল্লাহ, সালাউদ্দিন হেলাল ও রুহুল আমিন। আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বিএনপির মহাসচিবের দায়িত্বে রয়েছেন। আসামি সালাউদ্দিন ও রুহুল আমিন আবদুল্লাহর শ্যালক।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ‘শনিবার সকালে সংসদ সদস্য বদির গাড়ির চালক বাদী হয়ে হত্যার চেষ্টায় একটি মামলা করেছে। আসামিদের ধরতে পুলিশের গ্রেফতার অভিযান চলছে।’

উল্লেখ্য, শুক্রবার (৩০ নভেম্বর) রাতে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। ঘটনার পর বদি অভিযোগ করেন, ‘টেকনাফে ফেরার পথে কাঞ্জরপাড়া নামক এলাকায় পৌঁছালে গাড়ির পেছন থেকে গুলি চালানো হয়। পরে গাড়ি থেকে বের হয়ে দেখি আবদুল্লাহ ও তার শ্যালক পালিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন...

টেকনাফে বদির গাড়িতে গুলি

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম