আচরণবিধি ভঙ্গের দায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩ ছাত্রদল কর্মীর অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

নোয়াখালী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকায় তিন ছাত্রদল কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন রামপুর ইউনিয়নের আব্দুর রবের ছেলে নাঈমুল হক, মোশারফ হোসেন ও আবুল কালামের ছেলে আবদুল্যা আল মামুন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘দুপুরে নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বামনী বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করতে যাবেন, এমন খবরে সকাল থেকে ওই বাজারে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুরে মওদুদ আহমদ বিএনপি নেতা আলী আকবর চেয়ারম্যান, আবুল বাশার মেম্বার, আলমগীর, কাশেম পেশকার ও হাবিব উল্যাহ চৌধুরীর কবর জিয়ারত শেষে ফেরার সময় তার গাড়ির পিছনে পিছনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বাজারে আসে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়া জানান, দুপুরে বামনী বাজার এলাকায় কয়েকজন ছাত্রদল কর্মী মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে। পরে, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০০ টাকা করে মোট ১৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম