পতাকা বৈঠকে যোগ দিতে মিয়ানমার গেলো বিজিবি’র প্রতিনিধি দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ১২:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:০১

বিজিবি পতাকা বৈঠকে যোগ দিতে টেকনাফ থেকে মিয়ানমার উদ্দেশে রওনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল। বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি টেকনাফ চৌকির বিজিবির জেটি ঘাট দিয়ে মিয়ানমার মংডু উদ্দ্যেশে রওনা করে।
বিজিবি সূত্রে জানায়, বুধবার সকাল ১০টায় প্রতিনিধি দল মিয়ানমারের মংডু উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে টেকনাফ-২ বিজিবি এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭ বাংলাদেশি নাগরিককে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
উক্ত পতাকা বৈঠকে ১৩ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী এবং ৯ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হটেন লিনেন।
উল্লেখ্য, পতাকা বৈঠক শেষে প্রতিনিধি দল দুপুরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত আনার কথা জানায় বিজিবি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান