‘আইএসআই’র সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

 

হাছান মাহমুদ (ফাইল ছবি) পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান আইএসআই’র সঙ্গে বৈঠক করেছেন। যেখানে জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। তারা জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।’ শনিবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহাম্মেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিন মিথ্যাচার করছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।’

বিএনপি নির্বাচন কমিশনের আনুকূল্য পেয়েছে মন্তব্য করে
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মনোনয়ন ফরমে স্বাক্ষর না করেও বিএনপির অনেক প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিলে শুক্রবার (৭ ডিসেম্বর) পর্যন্ত বিএনপির প্রায় ১০০ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় স্বাক্ষরই করেননি। এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন।’

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘এযাবৎকাল কোনও রাজনৈতিক দল ৩০০ আসনে ৮০০ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়নি। অথচ বিএনপি একাদশ সংসদ নির্বাচনে তা করেছে। অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পর শুক্রবার পর্যন্ত ৫৫৬ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।'

 

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম