আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

ফেনী প্রতিনিধি
০৫ মে ২০২৪, ০৯:০৬আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:০৬

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন তিন পুলিশ। তারা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ জানান, শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনাগাজী মডেল থানার এসআই মাহবুব আলম সরকার, এএসআই আবুল খায়ের ও কনস্টেবল মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. ইয়াহিয়া (৫৭) ও তার ছেলে মো. আবদুল আজিজ (২৪)।

পুলিশের দাবি, চার মামলায় পলাতক আসামি ইয়াহিয়াকে ধরতে গেলে তিনি ও তার তিন ছেলে পুলিশের ওপর অতর্কিত হামলা করলে তিন পুলিশ আহত হন।

তবে ইয়াহিয়ার পরিবারের দাবি, জামিনে থাকার পরও পুলিশ সদস্যরা জোরপূর্বক ঘরে ঢুকে তাদেরকে বেধড়ক মারধর করেছে।

ইয়াহিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের দাবি, দেশে ফিরে ২ মে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে ইয়াহিয়া তিন মামলায় জামিন নেন। জামিনে থাকার পরও পুলিশ জোর করে ঘরে ঢুকে স্বামী ও তিন ছেলেসহ স্বজনদের মারধর করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম