রাঙামাটি বিএনপির সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণা শুরু

রাঙামাটি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৯

রাঙামাটি বিএনপির সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণা শুরু পার্বত্য জেলা রাঙামাটির ২৯৯নং আসনের বিএনপি প্রার্থী সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জেলা বিএনপি। সোমবার (১০ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের পরপরই রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অনেকে।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মনি স্বপন দেওয়ান জাতীয় ইস্যুতে অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে সবার সমান সুযোগ এখনও তৈরি হয়নি। এটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

তিনি পার্বত্য ইস্যুতে বলেন, ‘পার্বত্য চুক্তির একুশ বছরেও তেমন কোনও অগ্রগতি হয়নি। এটার ব্যর্থতা সরকারের।’

এ আসনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সব প্রার্থীকে আচারণবিধি মেনে প্রচারণা করার আহ্বান জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের