জেএসএস’কে এবার আর ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না: দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ২২:২৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

গণসংযোগে দীপংকর তালুকদার (ছবি– প্রতিনিধি)

গত নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অস্ত্রের মুখে ৫৩টি কেন্দ্রে ভোটারদের জিম্মি করে ভোট ডাকাতি করেছিল বলে অভিযোগ করেছেন ২৯৯ নং আসন রাঙামাটির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। তিনি বলেছেন, ‘এবার আর ভোটারদের জিম্মি জেএসএস’কে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দেবে।’

মঙ্গলবার বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন। এসময় তিনি করেঙ্গাতলী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রনজিৎ দাশের সভাপতিত্বে সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিকাশ দেসহ অনেকে বক্তব্য রাখেন।

দীপংকর তালুকদার বলেন, ‘সুষম উন্নয়নের নামে ভোটারদের ভোট হরণ করা হয়েছে। কিন্তু সুষম উন্নয়ন তো দূরের কথা, দুঃসময়েও তাদের পাওয়া যায়নি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম