বিজিবির হামলা, চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭

বিজিবির হামলা, চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি তামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের ওপর বিজিবি সদস্যদের চালানো হামলার প্রতিবাদে চার ঘন্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মকর্তারা কাস্টমস হাউজের নিচে অবস্থান নেন। পরে একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হয়।

আগে গত ৭ ডিসেম্বর সিলেট ভ্যাট কমিশনারেটের অধীনস্ত তামাবিল শুল্ক স্টেশনে ভারত থেকে আসা তিন শিক্ষার্থীকে তল্লাশি করা নিয়ে বিজিবির সদস্যদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের কথাকাটাকাটি হয়। পরে এর জের ধরে ওই দিন সন্ধ্যায় সেখানে বিজিবি সদস্যদের সাথে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী আহত হন।

কাস্টমস হাউজ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ এসোসিয়েশন হামলার প্রতিবাদে কর্মসূচির ডাক দেয়। এসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল নয়টায় অফিস শুরুর পরপরই কাস্টমস কর্মকর্তারা ভবনের নিচ তলায় নেমে আসেন। দুপুর ১টা পর্যন্ত সেখানে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। দুপুর সোয়া একটার দিকে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি টানা হয়।

সংগঠনটির সভাপতি আমজাদ হোসেন হাজারী ও সাধারণ সম্পাদক মোর্শেদ শামীমসহ কাস্টমস কর্মকর্তারা বক্তব্য রাখেন। তারা তামাবিলের ঘটনাকে ন্যাক্কারজনক অভিহিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম