থানচিতে তিন নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপির

বান্দরবান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২১

বান্দরবান বান্দরবানের থানচির তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে বিএনপির তিন নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং দুই জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকালে তিন্দু  ও রেমাক্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিএনপির এই নেতারা হলেন, তিন্দু ইউনিয়নে গুলিবিদ্ধ বিএনপি নেতা প্রেমথাং খুমী এবং রেমাক্রী ইউনিয়নে ধারালো অস্ত্রের আঘাতে জখম বিএনপি কর্মী উক্য অং মারমা ও অংচিং মারমা। রেমাক্রী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার সময় বাধা দেওয়ায় স্থানীয় প্রেমাথাং খুমিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বিএনপির সহসভাপতি ও হেডম্যান।

বিএনপি নেতাদের অভিযোগ, গত বুধবার বিকালে নির্বাচনি প্রচারণার সময়ে তিন্দু ইউনিয়নের প্রেমথাং খুমীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রেমথাং খুমীকে খামার বাড়িতে গুলি করে হত্যার চেষ্টা করে তারা। এদিকে রেমাক্রী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার সময় বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বিএনপিকর্মী  উক্য অং মারমা ও  অংচিং মারমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে তাদের সবাইকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ বিএনপি নেতা প্রেমথাং খুমীর শরীর থেকে গুলি বের করা হয়েছে। রেমাক্রী ইউনিয়নের ঘটনায় আওয়ামী লীগ কর্মী আচুমং মারমার নামে থানচি থানায় মামলা করা হয়েছে। তবে তিন্দুর গুলির ঘটনায় এখনও মামলা হয়নি।

এ বিষয়ে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মুজিবুর রশিদ বলেন, ‘পোস্টার ছিঁড়ে ফেলার সময় বাধা দেয়ায় আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মী উক্য অং মারমা ও অংচিং মারমাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এছাড়া প্রচারণার সময় বাকবিতণ্ডা হওয়ায় প্রেমাথাং খুমিকে গুলি করেছে আওয়ামী লীগের কর্মীরা।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বান্দরবানে অতীতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কখনও মারামারি হওয়ার ঘটনা নেই। এবারে যে ঘটনা তাও আওয়ামী লীগের কোনও কর্মী ঘটায়নি। বিএনপির নিজেদের মধ্যে মারামারি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি চাই ঘটনার তদন্ত করে এর সত্যতা উদঘাটন করা হোক।’

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বলেন, ‘ঘটনার খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত আমাদের এখানে কেউ এ বিষয়ে মামলা করতে আসেনি। যদি আসে তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম