টেকনাফে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলা সদর ইউনিয়নের মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইউসুফ জালাল বাহাদুর (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার কলিল আহমদের ছেলে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই শরীফুল ইসলাম, এএসআই ফারুক জামান, কনেস্টবল রুবেল, মহিউদ্দীন, ইব্রহিম।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে গোপনে ছোট হাবির পাড়া এলাকায় এক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা মজুদ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ইউসুফ জালাল বাহাদুরকে আটক করা হয়। পরে ভোররে তাকে নিয়ে মৌলভী পাড়া এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি দেশীয় বন্দুক, ২৪ রাউন্ড গুলি ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পরিবারের দাবি, জালালকে দিনে আটক করেছিল। মাদক উদ্ধারের কথা বলে তাকে হত্যা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী