নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফাঁদে পা দেবো না: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার যত অপকৌশলই করুক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফাঁদে পা দেবো না।’ তিনি বলেন, ‘দেশে নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তবুও আমরা এখনও পর্যন্ত টিকে আছি। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বাস করে, হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।’ শনিবার (১৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মওদুদ।

মুওদুদ অভিযোগ করেন, ‘প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে আমাদের প্রতি অত্যাচার ও নির্যাতনের মাত্রা তীব্রতর করেছে সরকার। পুলিশ ও সিভিল প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গত তিন দিনে দুইশ নেতাকর্মীকে আহত করা হয়েছে। ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রচারণা মাইক ভেঙে ফেলা হয়েছে। আমার নির্বাচনি এলাকায় ক্ষমতাসীন মন্ত্রী ও এমপিরা তাদের দলের নেতাকর্মী, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের নির্দেশ দিয়েছেন- যেখানেই মওদুদ, সেখানেই প্রতিহত কর।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পাশের উপজেলা সোনাগাজী, দাগনভূইয়া থেকে মুখোশ পরা, হেলমেট মাথায় ভাড়াটিয়া গুণ্ডারা সারাদিন নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এটিই বাংলদেশের প্রথম নির্বাচন- যেখানে বেআইনি অস্ত্র উদ্ধারে সরকার ও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এটি নির্বাচনি উৎসব নয়, জাতীয় ট্র্যাজেডি।’ তিনি বলেন, ‘আমি আমার নির্বাচনি এলাকায় যেতে পারছি না।’

মওদুদ আরও বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জেলায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মন্ত্রী নিজেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন।’

এসময় বিএনপি ও ঐক্যফন্ট মনোনীত নোয়াখালী- ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ২ আসনের জয়নাল আবেদীন ফারুক, ৩ আসনের বরকত উল্যাহ বুলু, ৪ আসনের মো. শাহজাহান ও নোয়াখালী- ৬ আসনের প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি