কুমিল্লায় বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৫

কুমিল্লা কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজন অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে তিনি হামলার শিকার হন।

রমিজ উদ্দিনের গাড়িতে থাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জানান, শনিবার  দুপুরে নিজ বাড়ি মেঘনা উপজেলার মুগারচর গ্রাম থেকে মেঘনা উপজেলা সদরে বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসে যাওয়ার পথে লক্ষণ খোলা গ্রামের উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবের বাড়ির সামনে এলে একদল দুর্বৃত্ত গাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় মেঘনা বিএনপি নেতা অহিদ, জাহাঙ্গীরও গুরুতর আহত হয়।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জামাল হোসেন জানান, রমিজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে যুবলীগ নেতা মুজিবুর রহমান হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, তার নেতৃত্বে বা যুবলীগ ও আওয়ামী লীগের কোনও লোকজনই বিএনপি নেতকর্মীদের ওপর হামলা করেনি। বিএনপির দলীয় কোন্দলে যদি কিছু হয়ে থাকে সেটি তাদের জানা নেই।

মেঘনা থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রমিজ উদ্দিনের ওপর হামলা হয়। তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ করেনি বিএনপি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী