সোনাগাজিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে চারটি ঘর পুড়ে ছাই

ফেনী প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০০

দুর্বৃত্তের দেওয়া আগুনে চারটি ঘর পুরে ছাই

ফেনীর সোনাগাজিতে একটি হিন্দু বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে দুটি বসত ঘরসহ চারটি ঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুরে এই ঘটনা ঘটে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা তুষার কান্তি বোসাক এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘স্থানীয় আলামপুর গ্রামের মনিন্দ্র শীলের বাড়িতে দুর্বৃত্তরা  অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ নিয়ে হিন্দু সম্প্রদায়কে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ফেনী জেলা হিন্দু সম্প্রদায়ের নেতারা।’

বাড়ির মালিক মনিন্দ্র শীল জানান, আগুনে তার পরিবারের দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ইছাক খোকন বলেন,‘প্রথমে শুনেছিলাম বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার  সকালে ফেনীর পুলিশ সুপার এসএম  জাহাঙ্গীর আলম  সরকার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের গেলে দুর্বৃত্তরা কেরাসিন তেল ঢেলে আগুন দিয়েছে বলে জানতে পারি।’

সোনাগাজি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়। তদন্ত করার পর প্রকৃত কারণ সম্পের্কে নিশ্চিত হওয়া যাবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের