উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন:পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২১

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

দেশের উন্নয়ন ও মানুষের শান্তির জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে তিনি এই যাত্রা শুরুও করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর নৃশংস হত্যাকাণ্ডের ফলে দেশের গণতন্ত্র ও উন্নয়ন যাত্রা ধমকে দাঁড়ায়। উত্থান ঘটে স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারের।’

রবিবার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-১০ এর লালমাই উপজেলার বাকই ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এদিন বাকই ইউনিয়নের নুরপুর, মোহনপুর, জয়শ্রী, কাপাসতলা, রসুলপুর পথসভায় বক্তব্য রাখেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং নানা চড়াই-উৎড়াইয়ের মধ্যদিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত মন্তব্য করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন। এই উন্নয়নের মহাসড়ক দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখতে পারে, সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন।’

এসময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন অপু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম