রবের নির্বাচনি কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮

আ স ম আবদুর রব লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তানিয়া রব।

তানিয়া রব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। হামলাকারীরা জেএসডি ও বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তেও হুমকি দিচ্ছে। এলাকায় আতংক সৃষ্টি করতে তারা মহড়া দিচ্ছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

তবে আ স ম রবের নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাংচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অারিছুল হক বলেন, ‘হামলা-ভাঙচুর নয়। অফিসে তালা দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতীক নির্বাচন করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহাজোটের শরিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম