মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত ও অসত্য: সিইসি

রাঙামাটি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

রাঙামাটিতে প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্য 'তার ব্যক্তিগত ও অসত্য' বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাঙামাটিতে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নির্বাচনে ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কিছু নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য তার ব্যক্তিগত ও অসত্য।’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সিইসি আরও বলেন, ‘নির্বাচনের সময় পাহাড়ে প্রত্যেকটা কেন্দ্রে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমতলের মতো পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।’ রাঙামাটিতে প্রধান নির্বাচন কমিশনার

এর আগে সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া লিখিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’

রাঙামাটির ওই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসমারিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলায় মোট ১১ লাখ ভোটার রয়েছেন। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী