কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-৭। তার নাম দিলদার আহমদ (৩০)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। আটক দিলদার টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকার বাসিন্দা।
বুধবার সকালে বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ র্যাব-৭, ক্যাম্প ১ এর ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব। তিনি জানান, মঙ্গলবার রাতে তার নেতৃত্বে বরইতলি এলাকায় দিলদার আহমদের বসতঘরে ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে এমন সংবাদে র্যাবের একটি দল অভিযান চালিয়ে বাড়ির মালিক দিলদারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে গর্ত করে মাটিতে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় মাদক মামলা দিয়ে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।








