দিন যতই যাচ্ছে, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে: কাদের

নোয়াখালী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১

পথসভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি) আসন্ন জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দিন যতই যাচ্ছে, বিএনপি ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা আছে কূটনীতিকদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে; মাঠে তারা নেই। এখন তাদের কাজই হচ্ছে কূটনীতিকদের সঙ্গে বসা, মিডিয়ার সঙ্গে বসা।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারে পথসভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিশ্চিত পরাজিত হবে জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে তারা (বিএনপি)। তারা এমন কিছু অভিযোগ তুলছে, যার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা আবারও ক্ষমতায় এলে প্রতি পরিবারে একজনকে চাকরি দেবো, ভূমিহীনদের কল্যাণে কাজ করবো।’

এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এ ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে আবারও নৌকায় ভোট চান তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা জনগণের সাড়া না পেয়ে ফেসবুকে ভিডিও পোস্টিংয়ের মাধ্যমে মায়াকান্না করছে। তারা বুঝে গেছে, জনগণ তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নয়। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ