লক্ষ্মীপুরকে বিপজ্জনক শহরে পরিণত করেছে আ. লীগ: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৫:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯

সংবাদ সম্মেলনে এ্যানী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা লক্ষ্মীপুরকে ভূতুড়ে ও বিপজ্জনক শহরে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শনিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ্যানী তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার নির্বাচনি এলাকায় আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতীকের প্রার্থী তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন আমার নেতাকর্মীদের কোনও ওয়ারেন্ট ছাড়াই আটক করছে এবং নির্বাচনি কার্যক্রম থেকে বিরত থাকতে হুমকি দিচ্ছে।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী