কুমিল্লায় বিএনপি ও এলডিপি’র ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩

মামলা

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এলডিপি’র ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল হালিম বাদী চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল হালিম মেম্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ২টি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। পরে রাত সাড়ে ১২টায় উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক এবং মাধাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি ও এলডিপি’র ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান