সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ বা মন্তব্য থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

ফেনীতে লাঙলের পক্ষে নির্বাচনি সমাবেশে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ ও মন্তব্য থেকে বিরত থাকুন। আপনারা ইসিকে বিতর্কিত করেছেন। বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। পুলিশসহ সবাইকে বিতর্কিত করেছেন। সেনাবাহিনী কোনও দলের নয়, কোনও জোটের নয়। কাজেই সেনাবাহিনীকে নিয়ে যারা আজ উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলতে চাই, সেনাবাহিনী কোনও পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এতে আমরা খুশি। আমরা চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে। ফেনীতে লাঙলের পক্ষে নির্বাচনি সমাবেশ

আজ সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দাগনভুঞার আতাতুর্ক হাইস্কুল মাঠে লাঙল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে ওবায়দুল কাদের এই আহ্বান জানান।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এই জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম, ফেনী-৩ আসনের  মহাজোট প্রার্থী জাপার লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের