লক্ষ্মীপুর-৩ আসনের বড়ালিয়া এলাকার ডোবা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা নিহত যুবককে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বড়ালিয়া এলাকায় রাস্তার পাশের এক ডোবা থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তবে দত্ত পাড়ার ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসানুল কবির রিপন দাবি করে নিহত ওই যুবক স্থানীয় ছাত্রলীগ কর্মী। তবে তার নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।








