‘জনগণ যে রায় দেবে মেনে নেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ যে রায় দেবে সেটা মেনে নেবো। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

নোয়াখালী ৫ (কবিরহাট-কোম্পানিগঞ্জ)আসনের আওতাধীন বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমিতে ৮.৪৫ মিনিটে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। ২৭ জানুয়ারি এই আসনে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। 

আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২৮২ জন লড়ছেন। এর মধ্যে সরাসরি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ২৬০ জন ও বিএনপির ২৫৭ জন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা বাকিরা জোটভুক্ত শরিক দলগুলোর। এই নির্বাচন জাতীয় ঐক্যফ্রট ও ২০ দলে থাকা ৮টি নিবন্ধিত রাজনতিক দল ধানের শীষ প্রতীক লড়ছে। আর মহাজাট ও ১৪ দলীয় জোট থাকা ৫টি দলের প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের মতো নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী