নির্বাচনের ফল প্রত্যাখ্যান ঊষাতন তালুকদারের

রাঙামাটি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ০৯:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১০:০২

ঊষাতন তালুকদারের সংবাদ সম্মেলন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আটক থাকা নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। মঙ্গলবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঊষাতন তালুকদার বলেন, নির্বাচনের দিন তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি আওয়ামী লীগ ও প্রশাসনের লোকজন। দুপুর ১২টার দিকে এসব অনিয়ম ও কারচুপি বিষয়ে রাঙামাটি জেলার রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মতব্বর বলেন, এগুলো তাদের মন গড়া কথা। আমাদের দলীয় লোকজন কোনও ভোট কেন্দ্র দখল বা জাল ভোট দেয়নি। গত ৫ বছর রাঙামাটিতে কোনও উন্নয়ন না হওয়ায় জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে দীপংকর তালুকদারকে জয়ী করেছেন। রাঙামাটি প্রতিটি ভোটারকে দীপংকর তালুকদার ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন।

জনসংহতি সমিতি (এমএনলারমা) দলের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির প্রার্থী ঊষাতন তালুকদার তাতিন্দ্র ও সুদর্শন চাকামর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সব সময় হেরে যাওয়া প্রার্থীরা অভিযোগ করেন এটাই স্বাভাবিক। সারাদেশেও বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরাও তাই করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা কিভাবে অংশ গ্রহণ দেখেই তো বোঝা যায়। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল দেখার মতো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা