বন্দুকযুদ্ধে কুমিল্লায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, হাসপাতালে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৪:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

বন্দুকযুদ্ধে কুমিল্লায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, হাসপাতালে মৃত্যু কুমিল্লায় ডিবি ও থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীর নিহত হওয়ার সংবাদ জানান গেছে থানা সূত্রে। সংশ্লিষ্ট ব্যক্তি প্রথমে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (০২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত সাইফুল আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৩ পুলিশ আহত হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানিয়েছেন, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাইফুল তার সহযোগীদের নিয়ে মনাগ্রাম এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানিয়েছেন, নিহত সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী