কুমিল্লা থেকে কেরানীগঞ্জ কারাগারে ‘অসুস্থ’ বিএনপি নেতা মনিরুল

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ২০:১৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:২৯

মনিরুল হক চৌধুরী (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে ‘অসুস্থ অবস্থায়’ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম।

কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘মনিরুল হক চৌধুরী বিভিন্ন রোগে ভোগে শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (শনিবার) দুপুরে কুমিল্লা কারাগার থেকে তাকে পুলিশের পাহারায় কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রবিববার তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’ গত বছরের ২৪ অক্টোবর থেকে আজ (শনিবার) দুপুর ১২টা পর্যন্ত মনিরুল হক চৌধুরী কুমিল্লা কারাগারে ছিলেন বলেও জানান তিনি।

একই তথ্য জানান মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অসুস্থ অবস্থায় মনিরুল হক চৌধুরীকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে যাওয়া হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।’

মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস দাবি করেন, ‘আমার বাবা বৃদ্ধ মানুষ। তার ৫৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেননি। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা আজ কী দেখছি। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলায় তিনি গত বছরের ২৪ অক্টোবর থেকে কারাগারে বন্দি আছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। যেকোনও সময় তিনি মারাও যেতে পারেন। এর বিচার আমরা কার কাছে চাইব, কে জবাব দেবে? আমরা অবিলম্বে তার মুক্তি চাই।’

মনিরুল হক চৌধুরীর আইনজীবী কাজী নাজমুস সা’দাতের দাবি, ‘২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে একটি বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় হওয়া দুই মামলায় মনিরুল হক চৌধুরী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। কুমিল্লার আদালতে বিভিন্ন তারিখে হাজিরা দিয়েছেন। গত বছরের ২৪ অক্টোবর জেলা জজ আদালতের বিচারক তার জামিন বাতিল করেন। পরে দুই মামলায় গত বছরের ৪ নভেম্বর হাইকোর্ট থেকে তার জামিন আদেশ হয়। এরপর জেলার সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানোর কারণে তিনি কারাগারে আছেন। এসব মামলার এজাহারে তার নাম নেই।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের