আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নির্দলীয় এমপি প্রার্থীসহ আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৩২

সড়ক দু্র্ঘটনার শিকার ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল  

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্দলীয় প্রার্থী মাঈন উদ্দিন মঈনসহ (৫৫) সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন, আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম কবির-(৫২), মাঈন উদ্দিন মঈনের শ্যালক কানন মিয়া (২৮), আওয়ামী লীগ নেতা জব্বার মিয়া (৬০), যুবলীগ নেতা হেবজু মিয়া-(৩২), সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা হাফিজুর রহমান-(৩২) ও যুবলীগ নেতা কাপ্তান মিয়া-(৩৫)।

মাঈন উদ্দিন মঈনের ছোট ভাই জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন জানান, মঙ্গলবার দুপুরে মাঈনউদ্দিন তার কর্মী সমর্থকদের নিয়ে মাইক্রোবাসে করে উপজেলার তালশহরের নিজ বাড়ি থেকে আশুগঞ্জ আসার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি উল্টে মাঈনউদ্দিনের গাড়ি ও পেছনে থাকা তিনটি মোটরসাইকেলের ওপর পড়ে। এতে প্রার্থী মাঈন উদ্দিনসহ ৭ জন আহত হন। 

আহতদের মধ্যে হাফিজ ও কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

আগামীকাল (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী