মেঘনা ও গোমতী সেতুর দুই পাশের যানজটে ভোগান্তি চরমে

কুমিল্লা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৮

কুমিল্লায় দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আটকে আছে শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। গত ২৪ ঘন্টার মতো বুধবার বিকেলেও দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে। তবে এই যানজট সৃষ্টির কারণ গাড়ির ধীরগতি। আর এই ধীরগতির কারণ হিসেবে নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতু।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম জানান, দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার যানজট অব্যাহত থাকলেও তাহা স্থায়ী হচ্ছে না। গোমতী ও মেঘনা সেতু এলাকায় টোল আদায় ও বিকল্প সেতু নির্মাণের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের