ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৬:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১০

এই ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় নিজ ঘর থেকে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় রকিব মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রকিব পেশায় একজন টেইলার। প্রতিদিনের মতো রাতে বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বেলা বাড়ার পরও তার ঘরের দরজা বন্ধ এবং তালা লাগানো দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজনরা উঁকি দিয়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের বোন তালিমা, মামাতো ভাই জামাল হোসেন এবং প্রতিবেশী ইকবাল মিয়া জানান, আমরা মনে করি কোনও বিরোধের জের ধরে রকিবকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে দুবৃর্ত্তরা। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী