গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২০

 

গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাইক্রোবাসে করে মাদক পাচারের সময় মো. সেলিম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা ও ৫ হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় মাদক বহনকরী মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটক সেলিম কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বাসিন্দা মৃত দুধ মিয়ার ছেলে।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘কয়েকজন মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম আসছেন এমন সংবাদেরভিত্তিতে পূর্ব বাকিলায়াধীন আহাদ কনভেনশন হলের সামনে শাহ আমানত সেতু সড়কে চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা মো. সেলিমকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ২১০ পিস ইয়াবাস ও ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম