অবশেষে সীমান্ত থেকে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিলো ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩

সীমান্তে থাকা রোহিঙ্গারা চারদিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাদের ৫-৬টি গাড়িতে করে ফিরিয়ে নেয়া হয় বলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবিরের পক্ষ থেকেও রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে সীমান্তে বিএসএফ সদস্যরা ৫-৬টি জিপগাড়ি নিয়ে আসে। পরে তারা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া রোহিঙ্গাদের ভারতে ফিরিয়ে নেয়।
প্রসঙ্গত, ১৮ জানুয়ারি শুক্রবার রাতে ৩১ রোহিঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজীয়াতলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশব্যাকের চেষ্টা করে। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে রোহিঙ্গা নাগরিকেরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। চারদিন সেখানেই ছিল তারা। বিষয়টি সমাধানে একাধিকবার পতাকা বৈঠকে করে বিএসএফ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পতাকা বৈঠকে কোনও সমাধান মিলেনি। ৩১ জনের মধ্যে ছিল আটজন পুরুষ, ছয়জন নারী ও ১৭ জন শিশু।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী