আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন বাবা-মাসহ ৭ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:২৯

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন বাবা-মাসহ ৭ জন লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা অন্তরকে দেখতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-মা ও পরিবারের আরও চারজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা অন্তরের বাবা শাহ আলম, অন্তরের মা নাসিমা, নানী শামছুন্নাহার (৪২), খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ভাই অমিদ (৮) এবং সিএনজি চালক নুর হোসেন সোহাগ।

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন বাবা-মাসহ ৭ জন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) ঘন কুয়াশার ভেতরে দ্রুত গতিতে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার ঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজিটি ধুমড়ে-মুচড়ে চালকসহ ওই সিএনজিতে থাকা সব যাত্রী নিহত হন।

পুলিশ জানায়, ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ নেতা অন্তরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন অন্তরের পরিবার।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন