দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের

ঢাবি প্রতিনিধি
২২ মে ২০২৫, ০২:০৫আপডেট : ২২ মে ২০২৫, ০২:০৫

আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্দেশনা অনুযায়ী এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা।

বুধবার (২২ মে) দিবাগত রাত ১ টা নাগাদ কাকরাইল মোড় ও যমুনা এলাকায় সরেজমিনে দেখা যায়, এখনও ঐ এলাকায় অবস্থান করছেন ইশরাক সমর্থকরা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।

আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। ফলে যমুনার পাশে এবং কাকরাইল মোড় এলাকায় রাতেও অবস্থান করবেন ইশরাক সমর্থকরা।

এসময় আন্দোলনকারীদেরকে ইউনুসের দালালেরা হুঁশিয়ার সাবধান, আসিফের দুই গালে জুতা মারো তালে তালে, আসিফ না ইশরাক– ইশরাক ইশরাক, যমুনা যমুনা আমরা কিন্তু যামুনা, শহীদ জিয়ার আলো ঘরে ঘরে জ্বালো, আমাদের সংগ্রাম চলছে চলবেই, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, আসিফের চামড়া তুলে নেব আমরা, আসিফ তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

/এস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি