লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান রুবেল নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি নিহত হন।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি লক্ষ্মীপুর শহরের ১২নং ওয়ার্ড লাহারকান্দির মোল্লা বাড়ির দীন মোহাম্মদ মোল্লার ছেলে।
লক্ষিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য বুধবার ভোর রাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ সাতজন নিহত নিহতের হয়েছে।








