সাজেকে জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে জিপের ধাক্কায় পরান চাকমা নামে (২৮) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তনয় চাকমা (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাজেকের ২নং কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার এ খবর নিশ্চিত করেন।

নিহত পরান চাকমা সাজেকের করেঙ্গাতলীর দেবরাজ চাকমার ছেলে। আহত তনয় চাকমা করেঙ্গতলীর নুরেশ চাকমার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে বাঘাইহাট থেকে মাচালংয়ের দিকে যাচ্ছিল একটি জিপ (চট্টগ্রাম ন-২১৪)। সাজেকের কালভার্ট এলাকায় পৌঁছালে এ জিপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (রাঙামাটি হ-১১২০৩৪) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হন।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাঘাইহাট জিপ সমিতির লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরান চাকমার মৃত্যু হয়। আহত তনয় চাকমা দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ওসি নুরুল আনোয়ার বলেন জিপ ও মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের