দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

ফেনী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৯, ০৫:২২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৫:২২

ফেনী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শাহপরান (৩২) নামে ফেনীর মধ্যম চাড়িপুরের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

নিহতের বাবা এয়ার আহমদ ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে একটি সুপার মার্কেটের সেলসম্যান হিসাবে কাজ করে তার ছেলে শাহপরান। দোকানের ভেতরে শাহ্পরানের সঙ্গে জিনিসের মূল্য নিয়ে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানে এসে হুঁশিয়ারি দিয়ে তার শার্টের কলার ধরে ছুরিকাঘাত করে। এর পর পরই তার মৃত্যু হয়।’

নিহত শাহপরাণ ফেনী শহরের ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর ফাতেমা ভূঁঞা বাড়ির এয়ার আহমদ ভূঁঞা ও ফাতেমা বেগমের ছেলে। শাহপরাণের ছেলে সাজিদুল এসলাম সোহান অস্টম শ্রেণি ও মেয়ে সাজনিন সুলতানা স্থানীয় মহিলা কলেজের শিক্ষার্থী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী