ফেনীতে ডাকাতদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

ফেনী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৫৫

ফেনী ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতদলের দুই গ্রুপের গোলাগুলিতে সবুজ নামে একজন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধসহ দু’জনকে আটক করেছে পুলিশ । বুধবার (৩০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ এ তথ্য জানান। সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের বাসিন্দা।

ওসি এমএম মুর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামে একজনকে আটক করা হয়। এসময় ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রতিপক্ষ ডাকাতদলের সদস্য পলাশকেও উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ডাকাতদলের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হয় । নিহত সবুজ তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে চুরি ডাকাতি অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

পরে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’